Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাইড শেয়ার মোটরসাইকেলে দিনে মিলবে ৫ লিটার তেল

admin • 10 Mar 2026, 04:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাইড শেয়ার মোটরসাইকেলে দিনে মিলবে ৫ লিটার তেল

রাইড শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেল চালকদের জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে সরকার। এখন থেকে মহানগর এলাকায় রাইড শেয়ারিংয়ে ব্যবহৃত মোটরসাইকেলগুলো প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবে।

 

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা বজায় রাখতে কিছু শর্ত মেনে এই সুবিধা দেওয়া হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় চালককে অবশ্যই তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ থাকা ক্রয় রশিদ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে আবার তেল নেওয়ার সময় আগেরবার কেনা তেলের মূল বিল বা রশিদের কপি পাম্পে জমা দিতে হবে।

 

এছাড়া, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের ব্যক্তিগত তথ্য সংশ্লিষ্ট রাইড শেয়ারিং অ্যাপের ডাটাবেজ থেকে যাচাই করার পরই ফিলিং স্টেশনগুলো তেল সরবরাহ করবে। বিপিসি জানিয়েছে, আপাতত এই সুবিধা শুধুমাত্র মহানগর এলাকার রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য প্রযোজ্য হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।