Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘রমজানে ১৫ টাকা দরে চাল পাবে ৫০ লাখ পরিবার’

admin • 13 Feb 2025, 09:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
‘রমজানে ১৫ টাকা দরে চাল পাবে ৫০ লাখ পরিবার’

দেশে এ মুহূর্তে ১৩ লাখ মেট্রিক টন চাল ও গম মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আসন্ন রমজানকে ঘিরে নিত্যপণ্যর দাম সহনশীল রাখতে পদক্ষেপ নিচ্ছে সরকার। রমজান মাসে দেশের ৫০ লাখ পরিবার কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে। তাছাড়া ঈদুল ফিতরে এক কোটি পরিবারকে এক লাখ মেট্রিক টন চাল দেওয়া হবে উপহার হিসেবে।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ বিষয়ক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি।

 

দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই উল্লেখ করে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে সেখানে খাদ্যশস্যের চোরাচালান প্রতিরোধে বিজিবিসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশনা দেয়া হয়েছে। রোজায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ও ঈদে এক কোটি পরিবার পাবে একলাখ মেট্রিক টন চাল। তাই মিয়ানমারে খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হচ্ছে।

 

প্রেস ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারের রাখাইনে খাদ্য সংকট দেখা দিলে বাংলাদেশ থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে। আগে থেকেই সার এবং জ্বালানি তেল চোরাচালানের একটা প্রবণতা এখানে ছিল। তাই নজরদারি অব্যাহত রাখা এবং প্রয়োজনে আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। যাতে কোনো অবস্থাতেই চোরাচালান না হতে পারে।

 

দেশে বর্তমানে খাদ্যশস্যের সরকারি মজুদ এবং আমদানি ব্যবস্থা স্বাভাবিক উল্লেখ করে উপদেষ্টা বলেন, সামনে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চালের যে কিছুটা সংকট তৈরি হয়েছিল, তা কেটে যাবে এবং চালের দামও সহনশীল থাকবে।

 

এর আগে জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।