Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin • 12 Dec 2024, 06:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও বোর্ড অফ ট্রাষ্টিজের সদস্যদের সাথে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় বোর্ড অব ট্রাষ্টিজ এর সদস্য সচিব মো. শামসুর রহমান বাবু, বোর্ড অব ট্রাষ্টিজ এর সদস্য প্রফেসর ড. হালিমা খাতুন, বোর্ড অব ট্রাষ্টিজ এর সদস্য প্রফেসর ড. আবু সাঈদ মোহাম্মদ আলী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নূর উদ্দিন আহাম্মেদ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিম এবং শিক্ষার্থীদের মধ্যে নাইমুর রহমান, ফারহান আহাম্মেদ, সাবিবুর রহমান ও আসিফ আল হুসাইন বক্তব্য রাখেন।

 

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও শিক্ষকরা বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর, দীর্ঘদিনের সৃষ্ট জটিলতা নিরসন এবং কুচক্রী মহলের অসৎ উদ্দেশ্যকে নস্যাৎ করতে সকলকে একত্রিত হবার আহবান জানান।

 

এবং শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন, ক্যান্টিন, খেলাধুলার ব্যবস্থাসহ খেলার মাঠের দাবি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।