Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

যে চার উপায়ে বিদ্যালয়ে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব

admin • 23 Jul 2025, 12:45 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
যে চার উপায়ে বিদ্যালয়ে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব

বিদ্যালয়ে অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আগুন লাগার মতো দুর্ঘটনা এড়াতে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। এর মধ্যে রয়েছে সচেতনতা বৃদ্ধি, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ, এবং আগুন লাগলে করণীয় সম্পর্কে জ্ঞান রাখা। এছাড়াও বিদ্যালয় সমূহে অগ্নি-নিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিদ্যালয়সমূহে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

আকস্মিক কোনো দুর্ঘটনা যেন বড় ধরনের বিপর্যয়ে রূপ না নেয়,সে জন্য নিচের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন:

 

 এক. অবশ্যিক ফায়ার অ্যালার্ম ব্যবস্থা: প্রত্যেকটি বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে অগ্নি-সঙ্কেত (ফায়ার অ্যালার্ম) স্থাপন করা উচিত, যাতে অগ্নিকাণ্ডের সম্ভাব্যতা সম্পর্কে সময়মতো সবাইকে সতর্ক করা যায়।

দুই.  স্বয়ংক্রিয় আগুন নেভানোর যন্ত্রপাতি (Automatic Carbon-Based Fire Suppression System): স্কুল ভবনের ভেতরে কার্বন ডাই অক্সাইড বা অন্যান্য উপযোগী উপায়ে নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করা বাঞ্ছনীয়, যা প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে সহায়ক হবে।

তিন. জল সরবরাহ ব্যবস্থা ও জলভিত্তিক ফায়ার সিস্টেম: বিদ্যালয়ের অভ্যন্তরে জরুরি অগ্নি নির্বাপনের জন্য পানি সরবরাহ লাইন, পাইপ ও সংরক্ষিত জলাধার থাকা অপরিহার্য। ফায়ার হোস বা স্প্রিংক্লার ব্যবস্থাও এতে যুক্ত থাকতে পারে।

চার. ফায়ার এক্সিট ও শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ: প্রতিটি স্কুলে নির্ধারিত ফায়ার এক্সিট (বহির্গমন পথ) থাকতে হবে এবং তা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা দরকার। পাশাপাশি, শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে অগ্নি নিরাপত্তা Drill ও সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করতে হবে।

যদিও আকস্মিকভাবে প্লেন বা অন্য কোনো বড় ধরনের দুর্ঘটনায় এসব পদক্ষেপ যথেষ্ট নাও হতে পারে, তবে অন্যান্য অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ক্ষেত্রে এইসব ব্যবস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি হ্রাসে সহায়তা করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।