Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
এক্সক্লসিভ

‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা’: হাসনাত আব্দুল্লাহ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা’: হাসনাত আব্দুল্লাহ

আবারও জাতীয় পার্টিকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা। নোট: কেয়ামতের সময়ের তওবা কবুল হয়না।’ স্পষ্টত এই পোস্টে হাসনাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালানোকে ইঙ্গিত করেছেন।

 

হাসনাতের একই পোস্ট করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলমও। ওই পোস্টের কমেন্ট বক্সে হাসনাতকে মেনশন করে সারজিস লিখেন, হাসনাত আব্দুল্লাহ মাঝে মাঝে কড়া কথা বলে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলার অভিযোগে জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ।

 

পোস্টে তিনি লিখেন, জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।

 

তার কিছুক্ষণ পর জাতীয় পার্টি (জাপা) ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।