Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

যুবদলকর্মী হিমেলের শরীরে ধারালো অস্ত্রের ৩২ আঘাত

admin • 24 Aug 2025, 11:34 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
যুবদলকর্মী হিমেলের শরীরে ধারালো অস্ত্রের ৩২ আঘাত

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার প্রতিপক্ষের হামলায় নিহত হন যুবদলকর্মী ইমরানুল হক হিমেল (৩২)। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। গতকাল শনিবার সন্ধ্যায় বৌলাই হাবিবনগর এলাকার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়।

 

গতকাল বিকেলে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মূল সতাল এলাকায় হিমেলদের বাড়িতে গিয়ে দেখা যায়, হিমেলের বাবা হাবিবুর রহমান, মাসহ স্বজনরা বিলাপ করছেন। বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ থেকে হিমেলের লাশ বহনকারী ফ্রিজিং গাড়ি বাড়ির সামনে আসতেই কান্নার রোল পড়ে। হিমেলের পঞ্চম শ্রেণি পড়ুয়া মামাতো ভাই আরাফাত জানায়, তার সামনে এমদাদ ও তার লোকজন হিমেলকে কোপায়।

 

এলাকাবাসী জানান, জেলা যুবদলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক এমদাদের মধ্যে মাদক কারবার ও এলাকার আধিপত্য নিয়ে বিরোধ ছিল। রাজনের সমর্থক ছিলেন হিমেল। গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে এক দফা মারামারি হয়। এর জেরে শুক্রবার এমদাদের লোকজন রাজনের লোকদের ওপর হামলা চালায়। এ সময় হিমেলকে কোপানো হয়। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিন বিকেলে তিনি মারা যান।

এদিকে এমদাদ ও রাজনকে সংগঠন থেকে বহিষ্কার করে শুক্রবার রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করে যুবদলের কেন্দ্রীয় কমিটি। হত্যাকাণ্ডের পর তারা দুজনেই গা-ঢাকা দিয়েছেন বলে জানান এলাকাবাসী। নিহত হিমেলের প্রতিবেশী আব্দুল মান্নান জানান, হিমেলের মাথাসহ সারা শরীরে তারা ৩২টি কোপের চিহ্ন দেখেছেন। হিমেল এলাকায় ওয়াইফাইর ব্যবসা করতেন। মাদক কারবারের বিরোধিতা করাই তাঁর কাল হয়েছে।

হিমেলের বাবা হাবিবুর রহমান বিলাপ করতে করতে বলেন, মানুষ মানুষকে এভাবে কুপিয়ে মারতে পারে! হিমেলের সারা শরীরে কোপের পাশাপাশি পিঠে একটি ছোরার গভীর ক্ষত রয়েছে বলে জানান তিনি।য়

হিমেলের মৃত্যুর পর শুক্রবার রাজনের লোকজন ও হিমেলের স্বজনরা এমদাদসহ তার অনুসারীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করলেও ব্যাপক ক্ষতি হয়। যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

ওসি জানান, এ ঘটনায় এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে। নিহত হিমেলের স্বজনরা মামলা করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।