Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

যাত্রীর হাতে চালক খুন, অভিযুক্ত আটক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
যাত্রীর হাতে চালক খুন, অভিযুক্ত আটক

সিএনজি ভাড়া নিয়ে রাজধানীর শনির আখড়ায় যাত্রীর সাথে তর্ক-বিতর্কের পর মারধরের কারণে এক সিএনজিচালক নিহতের ঘটনা ঘটে। নিহতের নাম নাঈম হোসেন (২৫)।

 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব।

 

তিনি জানান, রোববার (০৮ জুন) নাঈমকে বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢামেকে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিএনজি ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

 

তবে পুলিশ ঘটনার পর দুটি টিম পাঠায় একটি টিম ঘটনাস্থলে এবং অপরটি ঢামেকে। সেখানে নাঈমের মৃত্যুর খবর পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করে।

 

ওসি আইয়ুব জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।