যাত্রীর চাপে শিডিউল বিপর্যয় ঘটেছে একতা এক্সপ্রেসের। সকাল ১০টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার শিডিউল ছিল।
কিন্তু এ রিপোর্ট লেখার সময়ও ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর অপরপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।
এদিকে ট্রেনটির ঢাকা পৌঁছানোর পর কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে দুপুর ১২টা ৩৫ মিনিটে।
এ প্রসঙ্গে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, ঈদের ছুটি শেষে যাত্রীদের চাপের কারণে এখনো যমুনা সেতুর ওপারে রয়েছে একতা এক্সপ্রেস। ট্রেনটি এখন ওখানেই রয়েছে। চালু হলেই বোঝা যাবে কয়টার দিকে ঢাকা আসে।





