Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

যাত্রাবাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

admin • 26 Jan 2024, 05:24 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
যাত্রাবাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ থেকে হাসান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে মীর হাজীরবাগের সোনালী হোটেলের গলির ভেতরের দুইটি ভবনের মাঝের গলি থেকে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

 

পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করে।

 

পরে নিহতের বোন এসে মরদেহটি শনাক্ত করে। নিহত হাসান একটি বাসের স্টাফ হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে স্বজনরা। আর তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।