Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

যশোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ জনের মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
যশোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ জনের মৃত্যু

যশোরে নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় ভেঙে পড়ে শ্রমিকসহ ৩ জন মারা গিয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় যশোর শহরে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, দিনাজপুরের বাসিন্দা ও নির্মাণাধীন ভবনের সাইট ইঞ্জিনিয়ার আজিজুর রহমান (৩৫), কুষ্টিয়ার বাসিন্দা প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ও নির্মাণ শ্রমিক নূর ইসলাম (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সার্কিট হাউস রোডে বিল্ডিং ফর ফরচুন লিমিটেড ডেভেলপার কোম্পানির ১০ তলা ভবনের একটি কাজ চলছে। ওই ভবনের কাজ করছিলেন প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু হোসেনসহ কয়েকজন। হঠাৎ পাঁচতলার কার্নিশ ভেঙে রোডের ওপর পড়লে তিনজন ঘটনাস্থলে মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, আমি ঘটনাস্থলে আছি। বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।