Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

যশোরে ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
যশোরে ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা কমিউটারের সঙ্গে এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ওই কমিউটার ট্রেনের একটি বগি এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। খুলনাঞ্চলীয় রেলওয়ে প্রকৌশলী গৌতম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, রাত অনুমান ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি নওয়াপাড়া বন্দর এলাকা অতিক্রম করছিল। এমন সময় নওয়াপাড়া মূল লেভেল ক্রসিং পার হয়ে লোকাল একটি ক্রসিং অতিক্রম করার সময় পাশ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

তবে ট্রাকের চালক ট্রেন দেখেই চলন্ত অবস্থায় ট্রাক থেকে নেমে পড়ায় কোনো প্রাণহানি হয়নি। ঘটনার পরপরই রেল চালচল স্বাভাবিক করা হয়েছে।

 

তিনি আরও জানান, লোকাল ওই ক্রসিংগুলোতে গেটম্যান থাকে না। মূল ক্রসিংগুলোতে গেটম্যান থাকে। এই কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।