কুষ্টিয়ার কুমারখালীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ,হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখা।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ ) সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের গণকবরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের কুমারখালী উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, সাধারণ সম্পাদক ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।





