Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

যত টাকায় বিক্রি হলো ২০ কেজির কোরাল

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
যত টাকায় বিক্রি হলো ২০ কেজির কোরাল

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলের জালে ২০ কেজি ওজনের একটি কোড়াল মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকায়।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সাকিল মাঝি নামের এক জেলে মাছটি নিয়ে আসেন কুয়াকাটা মাছ বাজারে। পরবর্তীতে মাছটি বিক্রি করা হয়।

এ বিষয় সাকিল মাঝি সোনালীনিউজকে বলেন, গতকাল আমরা সাগরে বলেশ্বর মোহনা সংলগ্ন এলাকায় জাল মারলে এই বড় কোড়াল মাছটি ধরা পড়ে। সবসময় এত বড় কোড়াল তেমন একটা পাওয়া যায় না, চার বছর আগে একটা বড় মাছ পেয়েছিলাম আর আজকে একটা পেলাম।

আড়ৎদার আলমগীর জানান, আড়তে ডাকের মাধ্যমে মাছটি এক হাজার ৫০ টাকা দরে প্রায় ২১ হাজার টাকায় কিনে নেন ফরাজি ফিসের আড়ৎদার শাহাবুদ্দিন ফরাজি।

আড়ৎদার শাহাবুদ্দিন ফরাজি বলেন, আমাদের কাছে সব সময় বড় মাছের অর্ডার থাকে তাই মাছটি কেনা হয়েছে। এটি এক হাজার ৩০০ টাকা কেজি দরে এখন বিক্রি করার আশা করছি। এলাকায় বিক্রি না করলে মাছটি ঢাকায় পাঠানো হবে।

এ বিষয় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাগরে বড় কোড়াল সব সময় তেমন একটা পাওয়া যায়না। তবে সাগর-নদীর মোহনা গুলোতে প্রায় সময় কমবেশি বড় কোড়াল পাওয়া যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।