Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

admin • 28 Jun 2023, 01:16 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার রাত বারোটা ১২ মিনিটে শাহজাহান রোডের একটি ১১তলা ভবনের ৫তলায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে  জানান, মোহাম্মদপুরের শাহজাহান রোডের রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে একটি ভবনে আগুনের সংবাদ পাওয়া যায়। এর ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদ জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।