Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

admin • 11 Aug 2025, 07:01 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে শাহ আলম নামের একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে জেনেভা ক্যাম্পে গলা কেটে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।

 

পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

 

পুলিশ আরও জানায়, এ ঘটনায় ফয়সাল ও সেলিম নামে দুজনকে চাপাতিসহ আটক করা হয়েছে।

 

এদিন ভোর রাত থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর গলিতে দফায় দফায় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

 

রাতেই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এরপর দুই পক্ষের আধিপত্য বিস্তারের সূত্র ধরেই সংঘর্ষের শুরু। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে।

 

এর আগে, অভিযানে আটক-গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবার মাদক কারবার বা আধিপত্য বিস্তারে জড়িয়ে পড়ে অপরাধীরা। ফলে এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলে মনে করেন বিজ্ঞজনেরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।