Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুর্বৃত্তের গুলি, যুবক নিহত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুর্বৃত্তের গুলি, যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে শাহনেওয়াজ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি রেস্টুরেন্ট চাকরি করতেন। বুধবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের হুমায়ুন রোডে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে শাহনেওয়াজকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন নাসরিন জানান, তারা জেনেভা ক্যাম্পের ৮ নম্বর রোডে থাকেন। একটি রেস্টুরেন্টে চাকরি করতেন শাহনেওয়াজ। কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন। হুমায়ুন রোডের জালাল ডেকোরেটরের সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শাহনেওয়াজকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মৃত আবু বক্কর সিদ্দিক।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শাহনেওয়াজের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।