Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

মোহাম্মদপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মোহাম্মদপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী এক যুবলীগ কর্মী জানান, কাঁটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে লুডু খেলছিলেন কামাল। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বেশ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে পথচারী ও স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঐ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।