Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মোবাইল চাওয়া নিয়ে কথা কাটাকাটি, স্বামীকে ছুরিকাঘাত

admin • 28 Dec 2023, 07:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মোবাইল চাওয়া নিয়ে কথা কাটাকাটি, স্বামীকে ছুরিকাঘাত

ইউটিউবে গান শুনতে স্ত্রীর কাছে মোবাইল চেয়েছিলেন এক স্বামী। স্ত্রী নিজের ফোন দিতে রাজি হননি। এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে স্বামীর চোখে কাচি দিয়ে আঘাত করেন স্ত্রী।

 

ভারতের উত্তর প্রদেশের বাঘপত এলাকায় সম্প্রতি এই ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন স্বামী অঙ্কিত। তিনি তাঁর স্ত্রী প্রিয়াঙ্কার বিরুদ্ধে মামলা করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউটিউবে গান শোনার জন্য স্ত্রী প্রিয়াঙ্কার কাছে তাঁর মোবাইল চেয়েছিলেন অঙ্কিত। কিন্তু ফোন দিতে রাজি হননি প্রিয়াঙ্কা। নিজের মোবাইলেই গান শুনতে বলেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক সময় দুটো কাচি দিয়ে অঙ্কিতের চোখে আঘাত করেন তিনি।

এ ঘটনার পর অঙ্কিতকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তদন্তের পর এ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।