Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মোটরসাইকেল -টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

admin • 29 Jun 2024, 12:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মোটরসাইকেল -টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

কিশোরগঞ্জের বাজিতপুরে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকাল ৯টার দিকে বাজিতপুর-সরারচর সড়কের উপজেলার পৈলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: ইয়াসিন হাসান(১৮) পাশ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের উত্তর খামের এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় একই এলাকার আকবর আলি সিফাত(১৮) ও মাসুদ মিয়ার ছেলে সানজিদ(১৯) আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে বাজিতপুর-সরারচর সড়কের উপজেলার পৈলনপুর এলাকায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল এক আরোহী নিহত হয়। মোটরসাইকেল অপর দুই আরোহী গুরুতর আহত হয়ে। আহত দুইজনকে উদ্ধার করে উপজেলার ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য উপজেলার ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।