জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একে এম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মেলান্দহ থানার নবাগত ওসি রাজু আহম্মেদ, পৌর আ.লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার।
বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী নির্মমভাবে বুদ্ধিজীবীদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের স্মৃতিচারণ করেন।
এছাড়াও সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা , মৎস কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান ,ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





