Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে মাদক বিরোধী অভিযানে বিদেশী মদসহ আটক ২

admin • 18 Jan 2024, 03:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহে মাদক বিরোধী অভিযানে বিদেশী মদসহ আটক ২

জামালপুরের মেলান্দহে মাদক বিরোধী অভিযানে ফাহিম হাসান লাদেন (২৩) ও মোঃ নুর ইসলাম (৫৬) নামে দুই জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ৪৪ বোতল বিদেশি মদ ও ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

 

গতকাল বুধবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা অব্দি পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত ফাহিম হাসান লাদেন উপজেলার নাংলা ইউনিয়নের গোবিন্দপুর এলাকার আবদুল হালিমের ছেলে ও মোঃ নুর ইসলাম কাজাইকাটা এলাকার মৃত শাহাজাদা শেখের ছেলে।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল জামালপুরের মেলান্দহ উপজেলায় অভিযান চালায়। অভিযানকালে মেলান্দহ পৌর শহরের উমির উদ্দিন হাইস্কুল রোডে গ্রেপ্তারকৃত ফাহিম হাসানের মালিকানাধীন চিল্লোক্স রেস্টুরেন্ট থেকে ৪৪ বোতল বিদেশী মদসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করে।

 

অপর এক অভিযানে উপজেলার কাজাইকাটা এলাকায় গ্রেপ্তারকৃত মোঃ নুর ইসলামের বাড়িতে তল্লাশি করে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ ও উপপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করেন।

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত ফাহিম হাসান ও মোঃ নুর ইসলাম দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলো বলে আমাদের কাছে তথ্য ছিলো। তারা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।