Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জামালপুরের মেলান্দহে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ভ্রামমান আদালত পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারী) বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে মেলান্দহ বাজারে অবস্থিত কাশফুল দইমহলকে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা, দই ও ঘিয়ের লেবেলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় দই হাট কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পৌরসভার শাহজাতপুর মধ্যপাড়া এলাকায় অবস্থিত নিশি সরিষা তেল ফ্যাক্টরিকে গুনগতমান সনদ ছাড়া অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিক মোঃ আলিমুদ্দিন কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান এ ভ্রামমান আদালত পরিচালনা করেন এসময় বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার অর্ণব চক্রবর্তী, উপজেলার প্রশাসনের এসএম জাহাঙ্গীর আলম ও মেলান্দহ থানার পুলিশের সদস্যরা উপস্থিত থেকে আদালত পরিচালনায় সহযোগীতা করেন।

 

এ বিষয়ে ভ্রামমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।