Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে গাড়ি থেকে পড়ে কিশোরের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

admin • 11 Jun 2024, 07:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেলান্দহে গাড়ি থেকে পড়ে কিশোরের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহে মহিন্দ্রা গাড়ি থেকে ছিটকে পড়ে মো. বিপুল মিয়া (১৫) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি ওই কিশোরকে তার বন্ধুরা ডেকে নিয়ে গাড়ী থেকে ফেলে দিয়ে হত্যা করেছে।

সোমবার (১০ জুন)সন্ধ্যা ৭ টা দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের খায়েরপাড়া গাড়ী থেকে পড়ে গিয়ে আহত হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে রাত ৯ টা দিকে তার মৃত্যু হয়েছে। নিহত কিশোর বিপুল মিয়া উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম নাগেরপাড়া এলাকায় রফিকুল ইসলামের ছেলে। কিশোর বিপুল মিয়া তিনিও মাহিন্দ্রা গাড়ী চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,’গতকাল সন্ধ্যায় নিহত বিপুল ও তার তিন বন্ধু এবং মাহিন্দ্রা গাড়িচালক আরিফ সহ মাহিন্দ্রা গাড়ি নিয়ে ছবিলাপুর থেকে তেলিপাড়া থেকে যাচ্ছিল। এসময় খায়েরপাড়া পৌছালে গাড়ি উপর থেকে পড়ে গিয়ে বুকে প্রচন্ড আঘাত পান। পরে আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

নিহতের চাচা তাঁরা মিয়া বলেন,’মাহিন্দ্রা গাড়ি মালিক মাসুদ তিনি বিপুলকে ডেকে নিয়ে যাই। আগে তাঁর গাড়ি চালিয়েছে। কিছু দিন ধরে তার গাড়ি চালানো বাদ দিয়েছে। এরই জেরে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকাণ্ডের বিচার চাই।

 

অভিযোগের বিষয়ে গাড়ি মালিক মাসুদ বলেন,’এঘটনায সম্পর্কে আমি কিছুই জানিনা । আমার মাহিন্দ্রা গাড়ি, ড্রাইভার এর সাথে সে গিয়েছিল। হঠাৎ করে গাড়ি থেকে পড়ে গিয়ে বুকে আঘাত পান। পরে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জামালপুর থেকে ময়মনসিংহ হাসপাতালে পাঠালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহাম্মদ বলেন,’ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।