Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

মেট্রোরেলের উত্তরা-মতিঝিল রুট খুলে দেওয়া হচ্ছে আজ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মেট্রোরেলের উত্তরা-মতিঝিল রুট খুলে দেওয়া হচ্ছে আজ

বহুল প্রত্যাশিত মেট্রোরেল পরিষেবার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুট আজ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার এই রুটের আগারগাঁও থেকে মতিঝিল সেকশনের উদ্বোধন করেছেন।

 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, যাত্রীরা মেট্রোরেলে রোববার (৫ নভেম্বর) থেকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন ৬-এর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে যাতায়াত করতে পারবেন।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে উত্তরা-মতিঝিল সেকশনে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা চলাচল করবে। আর উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

 

আগারগাঁও-মতিঝিল রুটে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল-এ মেট্রোরেল স্টপেজ থাকবে। প্রতি ১০ মিনিটে একটি ট্রেন পাওয়া যাবে।

 

এমআরটি লাইন ৬-এর উত্তরা-আগারগাঁও সেকশনের উদ্বোধনের সময় যে ভাড়া চার্ট তৈরি করা হয়েছিল সেটি উত্তরা-মতিঝিল সেকশনের ক্ষেত্রেও অনুসরণ করা হবে।

 

ভাড়ার চার্ট অনুযায়ী, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল যাতায়াতের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম দুটি স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়ার পর প্রতি স্টেশনে যাত্রায় ১০ টাকা করে যোগ হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।