Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
এক্সক্লসিভ

মেঘ-বৃষ্টির স্বস্তি থাকবে আরও কয়েকদিন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মেঘ-বৃষ্টির স্বস্তি থাকবে আরও কয়েকদিন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে গতকাল। বৃষ্টির কারণে গরম কিছুটা কম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গরম থেকে এমন স্বস্তি আজ রোববার পর্যন্ত চলতে পারে। আগামীকাল সোমবার থেকে আকাশ আবার পরিষ্কার হবে।

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ঢাকা ও খুলনার কিছু কিছু জায়গায় গতকাল বৃষ্টি হয়েছে। আজ রোববার দেশের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বগুড়ায়।

এ ছাড়া রাজশাহীতে ৭, চুয়াডাঙ্গা ও তাড়াশে ৪, ঈশ্বরদী ও বগুড়ায় ২ এবং টাঙ্গাইলে ১ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। সোমবার বৃষ্টি কমে যাবে। তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের দিকে স্বাভাবিকের চেয়ে কিছু কম থাকবে। মেঘ কেটে গেলে তাপমাত্রা আবার বাড়বে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।