Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু

মেঘনার হাইমচর এলাকায় মাঝরাতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সোমবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে ঘন কুয়াশায় পড়ে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মিজানুর রহমান জানান, তারা সোমবার রাত সাড়ে ১০টায় যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। রাত পৌনে ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চরফ্যাসনগামী টিপু-১৪ চাঁদপুরের হাইমচর এলাকায় ঘন কুয়াশার মধ্যে পথ হারিয়ে তাদের লঞ্চে আঘাত করে। এতে সুরভী লঞ্চের কেবিন অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। আঘাত পেয়ে মারা গেছেন সোহেল নামে এক যাত্রী।

এসময় ঘুমন্ত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্ষতিগ্রস্থ লঞ্চ ও সোহেলের মরদেহ সদর ঘাটে আছে বলে জানান তিনি।

টিপু-১৪ লঞ্চটি নির্দেশনা অমান্য করে তাদের লঞ্চে আঘাত করে জানিয়ে মিজান বলেন, এতে তাদের ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে জানতে টিপু-১৪ লঞ্চের ইনচার্জের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।