বিরোধী দলের প্রচারণা মঞ্চে নিজের মা’কে গালিগালাজ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিহারে কংগ্রেস-আরজেডি জোটের সমালোচনার পর এ অভিযোগ করেন তিনি।
নরেন্দ্র মোদি বলেছেন, “মা আমাদের পৃথিবী। মা আমাদের আত্মসম্মান। আমি কিছু দিন আগে এই ঐতিহ্যবাহী বিহারে যা ঘটেছে তা কল্পনাও করিনি। বিহারের আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে অপমান করা হয়েছে ।
এরপর তিনি যোগ করে বলেন, "এই গালাগালগুলো কেবল আমার মায়ের জন্য অবমাননা নয়। এগুলো দেশের মা, বোন এবং কন্যাদের জন্যও অবমাননা। আমি জানি যে, বিহারের প্রতিটি মায়ের এটি দেখে এবং শুনে কতটা খারাপ লাগছে। আমি জানি, আমার হৃদয়ে যতটা ব্যাথা, বিহারের মানুষও একই ব্যথায় ব্যথিত"।
মোদী প্রশ্ন করেছেন কেন তাঁর মা, যাঁর রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না, তাঁকে জড়ানো হল? "আমার মায়ের রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না, তাহলে কেন তাঁকে আরজেডি এবং কংগ্রেসের দ্বারা গালিগালাজ করা হয়েছে?" তিনি জিজ্ঞেস করেছেন।





