Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

মুরুব্বিদের অসৎ পরামর্শের রাজনীতি এদেশে চলবে না: প্রধানমন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মুরুব্বিদের অসৎ পরামর্শের রাজনীতি এদেশে চলবে না: প্রধানমন্ত্রী

বিএনপি ও তাদের মুরুব্বিরা নির্বাচন চায়নি, এসব মুরুব্বিদের অসৎ পরামর্শের রাজনীতি বাংলাদেশে চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুরে গণভবনে সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

 

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদের নেতা–কর্মীরা হতাশ হয়েছে। ১৯৭৫ সালের পর দেশে মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ।’

 

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন যাতে না হয় তার জন্য বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করেছিল। মুরুব্বিদের কথা শুনলে বাংলাদেশ আর চলা লাগবে না। এটাই হলো বাস্তবতা। যদি সৎ পরামর্শ হয়, সেটা ভালো কথা। নির্বাচন হতে দেবে না, এসব হুমকি-ধামকি গেল কোথায়? মুরুব্বিদের অসৎ পরামর্শের রাজনীতি বাংলাদেশে চলবে না।’

 

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। দুই চারটি দল নির্বাচনে না এলে কিছু হয় না। যারা নির্বাচন নিয়ে খেলতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে।’

 

সুশৃঙ্খল নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘দলীয় সরকারের অধীনেও যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন যে হতে পারে এবার তা প্রমাণ হয়েছে।’

 

নির্বাচনের পর দেশের কোথাও যেন কোনো সংঘাত না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ২২২টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। ফলে টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।