Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মুন্সীগঞ্জে গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক

admin • 30 May 2025, 07:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ মে) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকার মর্নিংসান রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো জনি মিয়া (২৫) ও তার স্ত্রী শারমিন (২০)। তারা কুমিল্লা জেলার কোতয়ালী থানার আড়াইঘরা এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, গজারিয়া থানার এসআই রুবেল শিকদারের নেতৃত্বে ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি কালো রঙের স্কুলব্যাগের ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো দুইটি প্যাকেটে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এদিকে, আটক জনি মিয়ার বিরুদ্ধে এর আগে কুমিল্লা কোতয়ালী থানায় আরও একটি মাদক মামলা রয়েছে। যার নম্বর ৪৮, তারিখ ১৭ এপ্রিল ২০২৫।

 

স্থানীয়দের দাবি, মহাসড়ক দিয়ে মাদক পাচার বেড়ে যাওয়ায় এই ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। পুলিশ জানিয়েছে, এই ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চলবে।

 

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।