Friday, 6 November 2026
শিরোনাম
দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো
জেলার খবর

মুন্সীগঞ্জে আ. লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে আ. লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকদের মাঝে সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন।

 

আজ সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী এলাকার এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

সংঘর্ষে আহতরা হলেন মহিউদ্দিন মোল্লা (৪২), মোশাররফ হোসেন (৪৮), নিজা মিয়া (৫৬), মো. মোকলেছ মিয়া (৪২), হেলাল উদ্দিন সরকার (৪১) ও মুক্তার হোসেন (৪১)। তাদের সবার বাড়ি উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামে।

 

ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র। তিনি নৌকা প্রতীকে মেয়র নির্বাচন করেছিলেন। সংসদ নির্বাচনের জন্য মেয়র পদ থেকে পদত্যাগ করেন ফয়সাল বিপ্লব। তার বাবা মো. মহিউদ্দিন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি।

 

আহত গুয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. মহিউদ্দিন মোল্লা বলেন, 'আজ বিকেল ৩টার দিকে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের প্রতীক পাওয়াকে কেন্দ্র করে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। সেইসময় হঠাৎ নৌকার সমর্থক গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের লোকজন আমাদের ওপর হামলা করে।'

 

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন বলেন, 'আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না।'

 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, 'প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, তাদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সংঘাতের ঘটনা ঘটেছে। রাজনৈতিক কোনো কারণে নয়।'

 

তিনি আরও বলেন, 'এ বিষয়ে তারা থানায় অভিযোগ করবেন বলে জানতে পেরেছি।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।