Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে ২ জনের মৃত্যু,নিখোঁজ ১৫

admin • 16 Dec 2023, 09:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে ২ জনের মৃত্যু,নিখোঁজ ১৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাসাইল এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে ও নিখোঁজ রয়েছেন ১৫ জন।

এলাকাবাসী জানান, হাসাইল বাজার থেকে পদ্মার চরে যাওয়ার জন্য প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ট্রলাটি ছেড়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি নদীতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা শিশুসহ কমপক্ষে ১৫ জন নিখোঁজ রয়েছেন। তবে বাল্কহেডটি আটক করলেও চালক পালতক রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ট্রলার ডুবির ঘটনায় উপজেলার মান্দ্রা গ্রামের নজরুল বেপারীর মেয়ে শিফা (১৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ফারুক হোসেনের মেয়ে ফাইজার (৬) মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইন জানান, ট্রলারডুবির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বাল্কহেডটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।