Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

মুন্সিগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, নারী ও শিশুসহ দগ্ধ ৪

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মুন্সিগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, নারী ও শিশুসহ দগ্ধ ৪

মুন্সিগঞ্জ সদরে আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে উদ্ধার তৎপরতায় যোগ দেয় ফায়ার সার্ভিস। শনিবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় এ ঘটনা ঘটে।

 

বিস্ফোরণে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

 

জানা যায়, ভোরে মুন্সিগঞ্জ সদরে ৫তলা আবাসিক ভবনের পঞ্চম তলার তিনটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। এগুলো ছিল ভাড়া বাসা। তবে ঘটনার সময় সেখানে কোনো ভাড়াটিয়া ছিল না। বিস্ফোরণে ৩টি ফ্ল্যাটের দরজা-জানালা পুড়ে ছাই হয়ে যায়। সেই সঙ্গে ঘরে থাকা আসবাবপত্রও পুড়ে যায়।

 

প্রায় আধা কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি স্থানীয়দের। তবে কি কারণে এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিষয়টি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।