Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

মিষ্টি খাওয়া নিয়ে ঝগড়া, বাবার লাঠিতে প্রাণ গেল ছেলের

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মিষ্টি খাওয়া নিয়ে ঝগড়া, বাবার লাঠিতে প্রাণ গেল ছেলের

বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়া নিয়ে পারিবারিক কলহে বাবা সোহরাব হোসেনের লাঠির আঘাতে ছেলে ফারাজ আলী মণ্ডলের (২৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুরে উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার বিকালে শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, মরদেহ বাড়িতে আনা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

পুলিশ ও স্বজনরা জানান, নিহত ফারাজ আলীর সঙ্গে তার বাবা সোহরাব হোসেন ও মা রোজিনা বেগমের সম্পর্ক ভালো ছিল না। গত বুধবার দুপুরে ছোট ভাই উজ্জ্বল বড় ভাই ফারাজ হোসেনের ঘরে রাখা মিষ্টি খেয়ে ফেলে। এতে ফারাজ রাগ করে ছোট ভাইকে মারপিট করতে উদ্যত হন। এ সময় মা রোজিনা বেগম ছুটে এলে ফারাজ তার ওপর চড়াও ও বাগবিতণ্ডায় লিপ্ত হন।

 

বাবা সোহরাব হোসেন বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হন। একপর্যায়ে তিনি কাঠের বাটাম দিয়ে বড় ছেলে কৃষক ফারাজ আলী মণ্ডলের মাথায় আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ফারাজ আলী মণ্ডল মারা যান।

 

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ জানান, ঢাকা থেকে লাশ আনার পর উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর বাবা সোহরাব হোসেন পালিয়ে যান। বৃহস্পতিবার বিকালে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।