Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

মিষ্টির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মিষ্টির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

দিনাজপুরের ঘোড়াঘাটে খাবারের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৫ জুলাই) রাত সাড়ে ১২টায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, মামলায় একই উপজেলার বুলাকীপুর ইউনিয়নের লোহারবন্দ এলাকার মো. রাজু মিয়াকে (২৫) আসামি করা হয়েছে। মামলার পর রাতেই তাকে গ্রেফতার করা হয়।

শিশুটির বাবা আশরাদ আলী জানান, মঙ্গলবার (২ জুলাই) বিকাল আনুমানিক ৫টায় বাড়ি পাশে সমবয়সী এক খেলার সাথীর বাড়িতে খেলতে যায় তার মেয়ে। সে সময় তাকে না পেয়ে বাড়িতে ফিরে আসতে থাকে। পথে ওই যুবকের দোকানের সামনে দিয়ে আসার সময় শিশু কন্যাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে কোনো লোকজন না থাকায় তার কন্যাকে ধর্ষণ করে।

তিনি জানান, পরে ছাড়া পাওয়ার পর আমার শিশু কন্যা কান্নাকাটি করতে থাকে এবং পাশেই আমার বাড়ির উঠানে এসে জ্ঞান হারিয়ে ফেলে। এছাড়া তার রক্তক্ষরণ হতে থাকে। এ সময় তাকে নিকটবর্তী এক ক্লিনিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসা অব্যাহত আছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শিশু কন্যার পিতা বাদী হয়ে মামলা করেছেন। ওই শিশু এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর চিঠি দেয়া হবে। আজ শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।