Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

মিরপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মিরপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন

রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি দিশারী পরিবহণের বাস, অন্যটি আলিফ পরিবহণের।

 

সোমবার বেলা ১১টায় মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা রোডে দিশারী পরিবহণের একটি ও বিকাল ৪টায় সনি সিনেমা হলের সামনে আলিফ পরিবহণের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

   

এ সময় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

   

শাহআলী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মিরপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি নেই। এ ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে।

   

এর আগে রোববার বিকালে মিরপুর বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় বাসটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।