Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

মাশরাফীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন প্রতিদ্বন্দ্বী লিটু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মাশরাফীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন প্রতিদ্বন্দ্বী লিটু

নড়াইল-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু। একইসঙ্গে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তিনি।

 

বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে নড়াইল শহরের আলদাৎপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

 

সৈয়দ ফয়জুল আমীর লিটু নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। ২৮ ডিসেম্বর হাইকোর্ট থেকে মনোনয়ন ফিরে পেয়ে প্রচার শুরু করতে না করতেই ৩১ ডিসেম্বর আবারও আপিলের মুখোমুখি হন তিনি। প্রচার শুরু হতেই মাশরাফীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা এই নেতা।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ একমাস নির্বাচনের মাঠের পরিবর্তে আদালতের বারান্দা দিয়ে ঘুরেছি। নির্বাচনি প্রচারের আর মাত্র তিনদিন বাকি আছে। এই সময়ের মধ্যে ভোটের কাজ করা সম্ভব না। আমি শারীরিকভাবে অসুস্থ। আমাকে ডাক্তার বিশ্রাম ও টেনশনমুক্ত থাকার কথা বলেছেন।

 

এছাড়া পরিবারের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা আমার ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচনে অংশগ্রহণ না করাসহ বিভিন্ন কর্মকাণ্ড থেকে অবসর নেওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছে। বিশেষ করে পরিবারের সদস্যদের সমর্থন না থাকায় আমি সজ্ঞানে আজ থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলাম।

 

তিনি আরও বলেন, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চেয়ে আমি নৌকার মাঝি সকলের প্রিয় মাশরাফী বিন মোর্ত্তজাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ ও দশের খেদমত করার সুযোগ করে দেবেন।

 

উল্লেখ্য, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে প্রাার্থিতা অবৈধ ঘোষণার পর তিনি গত ২৮ ডিসেম্বর হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়ে ট্রাক প্রতীক নিয়ে মাঠে ছিলেন। এরপর তার প্রার্থিতা বাতিল চেয়ে ৩১ ডিসেম্বর আপিল করা হলে গত ২ জানুয়ারি ফের তার প্রার্থিতা বহাল করে আদালত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।