Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ জেলার খবর

মালিবাগ ফ্লাইওভারের নিচে মিলল তরুণীর রক্তাক্ত মরদেহ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মালিবাগ ফ্লাইওভারের নিচে মিলল তরুণীর রক্তাক্ত মরদেহ

রাজধানীর রমনার মালিবাগ ফ্লাইওভারের নিচ থেকে সহিদা ইসলাম মীম (৩২) নামে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মীম হাতিরঝিলের ৬১ নম্বর হোপকুঞ্জুর ওমর আলী লেনে মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তাঁর বাবার নাম মৃত. শেখ আবু সাইদ।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম। তিনি জানান, সংবাদ পেয়ে রমনা থানার সোহাগ পরিবহনের বাস কাউন্টারের সামনে মালিবাগ ফ্লাইওভারের নিচ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের দিকে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে মীম পেশায় একজন নৃত্যশিল্পী। তিনি বিভিন্ন ডান্স ক্লাবে এবং প্রোগ্রামে অংশ নিতেন। গত রাত ৮ টার দিকে হাতিরঝিলের বাসা থেকে তিনি এক বন্ধুর সঙ্গে কফি খেতে বের হন।

কয়েকজন পথচারীর বরাত দিয়ে এসআই জানান, গত রাতে একটি ছেলের সঙ্গে তাঁকে খিলগাঁও ফ্লাইওভারের ওপরে কথা বলতে দেখেছেন কয়েকজন স্থানীয় পথচারী। এর কিছুক্ষণ পরেই ফ্লাইওভারের ওপরে ওই মেয়েটিকে আর দেখা যায়নি বলে জানিয়েছেন তারা। এর কিছু সময় পর ওই তুরণীর মরদেহ নিচে পাওয়া যায়। তাঁর সঙ্গে থাকা ছেলেটি তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে নাকি তিনি নিজেই লাফিয়ে পড়েছেন–এই বিষয়টি এখনো তদন্তাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।