Wednesday, 21 October 2026
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম
আর্ন্তজাতিক

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ

২০২২ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ভেনেজুয়েলার হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা মারা গেছেন। মঙ্গলবার (২ এপ্রিল) ১১৪ বছর বয়সে তিনি মারা যান। এক বিবৃতির মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বিষয়টি নিশ্চিত করেছে।

ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করে বলেছেন, হুয়ান ভিসেন্তে পেরেজ মোরা ১১৪ বছর বয়সে অনন্ত জীবনে যাত্রা করেছেন।

পেশায় কৃষক ছিলেন হুয়ান ভিসেন্ট। তিনি টিও ভিসেন্ট নামে পরিচিত ছিলেন। ভেনেজুয়েলার তাচিরা রাজ্যের এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে তার জন্ম। মা–বাবার ১০ সন্তানের মধ্যে তিনি ছিলেন নবম।

এর আগে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে গিনেস বুকে নাম ওঠান হুয়ান ভিসেন্ট। তখন তার বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন।

তখন তিনি ১১ সন্তানের পিতা ও ৪১ জন নাতি-নাতনির নানা ছিলেন। এছাড়া তার নাতি-নাতনিদের সন্তানের সংখ্যাও ছিল ১৮ জন। আর তার নাতি-নাতনিদের সন্তানদের ঘরেও ছিল ১২ জন সন্তান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।