Friday, 4 September 2026
শিরোনাম
সারা দেশ

মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলে দগ্ধ, হাসপাতালে মৃত্যু

admin • 25 Jan 2023, 10:54 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলে দগ্ধ, হাসপাতালে মৃত্যু

রাউজানে নাস্তা তৈরির গরম তেলে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আবু সাঈদ আদিল (৩)। আদিল উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী আবু তৈয়বের ছেলে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে আদিলের মা আফসানা নুর নাস্তা তৈরির জন্য চুলা জ্বালিয়ে কড়াইতে তেল দেন। আদিল দৌড়ে তার মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলের কড়াইতে পড়ে ঝলসে যায়।

 

পরে স্বজনরা প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. জহির উদ্দিন বলেন, গরম তেলে দগ্ধ হয়ে ওই শিশু মারা গেছে। আমি ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেছি। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।