Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাসভর্তি বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩), ও মো. মিহাত (১৭)।

আহতদেরকে তাৎক্ষণিকভাবে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহত ১০ জনই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে প্রতীকীভাবে একটি ‘হেলিকপ্টার বেলুন’ উড়ানো হচ্ছিল। গত বছরের এই দিনে, দুপুর ২টা ২৫ মিনিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশত্যাগ করেন। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতীকী বেলুনটি উড়ানো হয়। বেলুনটিতে থাকা গ্যাস বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা নিশ্চিত করেন এবং বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।