Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাসুদ চৌধুরীকে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাসুদ চৌধুরীকে

আলোচিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। পল্টন থানায় হওয়া মানবপাচার মামলায় মঙ্গলবার (২৪ মার্চ) তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, সোমবার (২৩ মার্চ) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় ডিবি পুলিশের একটি দল। এ ব্যাপারে ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, ঢাকা ও ফেনীতে দায়ের করা অন্তত পাঁচটি মামলায় আসামি তিনি।

সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৮ সালে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসন সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন। এর পাঁচ দিনের মাথায় দল পরিবর্তন করে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কেনেন মাসুদ উদ্দিন। তার পরের দিন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

এক-এগারোর সময়ের আলোচিত এই সাবেক সেনা কর্মকর্তা পরে গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ওই কমিটির অধীনে সে সময় দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।

এরপর ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তার মেয়াদ তিন দফায় বাড়ানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।