Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল কোস্ট গার্ড

admin • 22 Aug 2025, 09:40 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল কোস্ট গার্ড

বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু নবজাতককে কৃত্রিম অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়েছে আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে।

 

বিষয়টি কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক নিশ্চিত করেন।

 

তিনি জানান, বৃহস্পতিবার রাতে এক মা তার মুমূর্ষু দুইদিনের নবজাতককে কৃত্রিম অক্সিজেন সহকারে উন্নত চিকিৎসার জন্য ‘এম ভি মিতালী-০৭’ লঞ্চযোগে ভোলার ইলিশা হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। লঞ্চটি শুক্রবার (২২ আগস্ট) ভোর ৪টায় ফতুল্লা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেন সিলিন্ডার খালি হয়ে যায়।

 

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা বলেন, এতে ওই নবজাতকের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং জীবনের ঝুঁকি দেখা দেয়। সঙ্গে সঙ্গে একজন নিকটাত্মীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে, কোস্টগার্ড বিষয়টি জানতে পারে।

 

এসময় তিনি আরও বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিকেল টিম সঙ্গে সঙ্গে একটি অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিডবোটযোগে ওই লঞ্চের কাছে যায়।

 

এরপর মেডিকেল টিম নবজাতককে দ্রুত অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে এবং ওই লঞ্চযোগে সদরঘাটে নিয়ে আসে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নবজাতককে অ্যাম্বুলেন্সযোগে ধানমন্ডি মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।