Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

মাদ্রাসা শিক্ষক অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মাদ্রাসা শিক্ষক অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক

কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় জনগণের হাতে আটক হয়েছেন। শুক্রবার রাতে সদকী ইউনিয়নের দক্ষিণ রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার শিক্ষক ও নারীকে কুমারখালী থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা।

 

আটক শিক্ষক রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ উপজেলার মৃত তহিমুর রহমানের ছেলে শরিফুল ইসলাম।

 

স্থানীয়রা জানান, ২০১১ সাল থেকে শরিফুল ইসলাম সদকী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় কর্মরত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি মাদ্রাসায় পড়ুয়া বিভিন্ন শিক্ষার্থীর বাড়িতে প্রাইভেট পড়াতেন। গত দুইমাস যাবত তিনি দক্ষিণ রামকৃষ্ণপুর এলাকায় মাদ্রাসার দুই শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো অবস্থায় তাদের মায়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরেন।

 

শুক্রবার রাত ১১ টার দিকে শিক্ষককে এলাকায় দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা উল্লেখিত বাড়িতে গিয়ে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় শিক্ষক ও গৃহকর্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

 

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক করে নারী ও পুরুষকে থানায় সোপর্দ করেন স্থানীয়রা। এ ব্যাপারে আদালতে প্রসিকিউশন পাঠানো হয়েছে। আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।