Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

মাদারীপুরে দুই কন্যা শিশুকে গলা টিপে হত্যা করলেন মা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মাদারীপুরে দুই কন্যা শিশুকে গলা টিপে হত্যা করলেন মা

ছবি সংগৃহিতশ্বাসরোধে তাদের হত্যা করেন তিনি। হত্যার পর সন্তানদের পাশেই বসে থাকেন মা তাহমিনা আক্তার। বাড়ির লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, শহরের লঞ্চঘাট এলাকার হালিম খান ও তাহমিনা আক্তার দম্পতির দুই শিশুসন্তান। একজন তিন বছর বয়সী জান্নাত, অপরজন এক বছর বয়সী মেহেরাজ। স্বামীর সঙ্গে পারিবারিক ঝামেলার পর তাহমিনা আক্তার তার বাবা তারা মিয়ার বাড়িতে এসে থাকেন। এরই মধ্যে তাহমিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

তার চিকিৎসা চলছিল। বুধবার দুপুরে তাহমিনার মা ছাদে কাপড় শুকাতে গেলে সে দুই সন্তানসহ তার ঘরের দরজা বন্ধ করে দেন। পরে জান্নাত ও মেহরাজকে শ্বাসরোধ করে হত্যা করেন। বাড়ির লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশকে খবর দেয়।

মাদারীপুর সদর থানা পুলিশ দরজা ভেঙে মশারি টাঙানো অবস্থায় খাটের ওপর ওই দুই শিশুর লাশ নিয়ে মাকে বসে থাকতে দেখে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান, মা তাহমিনা আক্তারকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। শিশুর দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।