Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত আয়শা সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের ‘খোঁয়াজপুর-টেকেরহাট’ এলাকার জামাল শিকদারের মেয়ে ও খোঁয়াজপুর-টেকেরহাট সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের কলেজের ড্রিগ্রী শেষবর্ষের শিক্ষার্থী।

 
এই ঘটনায় সিহাব ও মামুন নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সিহাব মাদবর নিহত আয়শার পূর্ব পরিচিত ও কলেজ বন্ধু।  
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিকেলে ইজিবাইকযোগে মামাতো বোন রহিমা আক্তারকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে নিজবাড়ি থেকে শহরের পুরাণ বাজার আসছিলেন আয়শা আক্তার। মাঝপথ থেকে আয়শার বন্ধু সিহাব মাদবর ও মামুন খান নামে দুইযাত্রী ওই ইজিবাইকে ওঠেন। মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সামনে আসলে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শার মৃত্যু হয়। পরে আয়শার মরদেহ নিয়ে আসা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে।  
খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে আসে সদর মডেল থানা পুলিশ। বিষয়টিতে অস্বাভাবিক মনে হলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সিহাব ও মামুনকে। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।  

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ওই শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় দুই ইজিবাইক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইজিবাইক চালককে শনাক্ত করা গেলে বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে। এছাড়া ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে নেয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।