Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

মাদক ও বাল্যবিবাহ রুখতে ৫ শতাধিক শিক্ষার্থীর শপথ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মাদক ও বাল্যবিবাহ রুখতে ৫ শতাধিক শিক্ষার্থীর শপথ

ইন্টারনেটের অপব্যবহার, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করল কুষ্টিয়ার কুমারখালীর পাঁচ শতাধিক শিক্ষার্থী। টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘের’ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই ব্যতিক্রমী শপথ গ্রহণ করা হয়।

বুধবার (১ এপ্রিল) দুপুরে কুমারখালীর আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ‘নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সচেতনতা ও সমাজের দায়বদ্ধতা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।

​অনুষ্ঠানে প্রধান বক্তা লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল শিক্ষার্থীদের দেশপ্রেম ও সামাজিক সচেতনতামূলক শপথ বাক্য পাঠ করান। এসময় শিক্ষার্থীরা সমস্বরে শপথ গ্রহণ করেন। এর আগে শিক্ষার্থীরা ইন্টারনেটের নৈতিক ও অনৈতিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনায় অংশ নেয়।

ব্যতিক্রমী শপথ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও ফারজানা আখতার। ‘তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা ও ইন্টারনেটের অপব্যবহার থেকে রক্ষা করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। শপথ গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ্য বিনোদন ও পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, কুমারখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবীব চৌহানসহ আরও অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।