Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

admin • 19 Dec 2023, 09:55 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

তুহিন ফকির (৩৫) পেশায় একজন ইজিবাইক চালক। দীর্ঘদিন যাবত মাদকাসক্ত হওয়ায় পরিবার ও এলাকাবাসী তাঁর কর্মকাণ্ডে অতিষ্ঠ। অবশেষে গতকাল সোমবার বিকেল ৩টার দিকে তুহিনের মা তাঁকে পুলিশে দিয়েছেন।

তুহিন রাজৈর থানার ইশিবপুর ইউনিয়নের উত্তর আড়াইপাড়া গ্রামের ফকির বাড়ির লোকমান ফকিরের ছেলে।

 

প‌রিবা‌রের বরাত দি‌য়ে পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত তুহিন গাঁজা সেবন করে আসছিলেন। বাবা–মা অনেক চেষ্টা করেও তাঁকে তা থেকে বিরত রাখতে পারেননি। তুহিন বিয়ে করেছেন ৫টি। নেশার কারণে সংসারও করতে পারেননি। তুহিন শুধু নিজে গাঁজা সেবনই করেন না, মাঝে মধ্যে গাঁজা বিক্রয় করেন বলেও অভিযোগ আছে। এর আগে তিনি আরও দুই বার একই কারণে সাজা ভোগ করেছেন।

পরিবারের অভিযোগ, তুহিন নিয়মিত কোনো কাজও করতে চান না। একদিন ইজিবাইক চালালে পাঁচ দিন ঘরে বসে থাকেন। স্ত্রী ও বাবা–মাকে মাঝে মাঝেই শারীরিক ও মানসিক নির্যাতন করেন। নির্যাতনের কারণে তাঁর স্ত্রীরা তাঁকে ছেড়ে চলে গেছেন।

 

রা‌জৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হো‌সেন ব‌লেন, সম্প্রতি তুহিনের মাদকাসক্ত কর্মকাণ্ডের ফলে এলাকাবাসী ও তাঁর পরিবার অতিষ্ঠ হয়ে উঠেছে। অন্য কোনো উপায় না পেয়ে তাঁর মা সোমবার সকালে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিলে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করে ইউএনও কার্যালয়ে নেওয়া হয়।

 

ওসি জানান, ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তুহিনকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।