Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

মাঝ আকাশে বিমানযাত্রীর মৃত্যু

admin • 20 Jan 2024, 01:02 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মাঝ আকাশে বিমানযাত্রীর মৃত্যু

কুয়েত থেকে ঢাকা আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, কুয়েত থেকে ঢাকায় আসার পথে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। ঢাকাগামী ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরের দিকে ডাইভার্ট করতে হয়।

 

ফ্লাইটটি রাত সাড়ে ১২টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।

 

এর আগে গেলো ২৫ ডিসেম্বর মাঝ-আকাশে এক নারী যাত্রীর মৃত্যুর পর জরুরি অবতরণ করে ভারতের বিহার থেকে মুম্বাইগামী একটি বিমান। উত্তরপ্রদেশের বারানসিতে স্পাইসজেট এয়ারলাইন্সের ওই বিমানটি জরুরি অবতরণ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।