Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

মাগুরায় শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভে সাকিব

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মাগুরায় শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভে সাকিব

মাগুরায় শহরের নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন সাকিব আল হাসান।

শনিবার সকাল ৭টায় মাগুরা-১ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ফুলের ডালি দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় মাগুরা-২ আসনের অপর সংসদ সদস্য প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মাগুরা জেলা প্রশাসন আয়োজিত শ্রদ্ধা নিবেদনে জেলা জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু), মুক্তিযোদ্ধা সংসদ এবং জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।