Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
জাতীয়

মাইলস্টোন স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে এখনও অবরুদ্ধ দুই উপদেষ্টা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মাইলস্টোন স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে এখনও অবরুদ্ধ দুই উপদেষ্টা

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। এ সময় গণমাধ্যমে সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে তোপের মুখে ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়।

 

চ্যানেল 24 এর প্রতিনিধি জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের সঙ্গে আইন উপদেষ্টার ঘণ্টার পর ঘণ্টা বৈঠক হয়েছে। বৈঠক শেষে আইন উপদেষ্টা বের হয়ে বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গেলে আবার তোপের মুখে পড়েন তিনি। 

পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তারা কলেজ ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কলেজটির ৫ নম্বর ভবনের নিচে এ ঘটনা ঘটে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি।

 

এদিকে উপদেষ্টাদের প্রটোকল ডিউটিতে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের লক্ষ্য করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জুতা ও পানির বোতল ছুড়েছেন।

 

এর আগে মাইলস্টোনের শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তা অবরোধ করে বেলা ১১টা থেকে আন্দোলন করছেন। ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’, ‘বিচার চাই বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ –এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দাবি উপস্থাপন করছেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

এদিকে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রাত সোয়া ৪টা পর্যন্ত ২৭ জন নিহতের সংবাদ নিশ্চিত হওয়া গেছে।

 

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা যায়। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

 

দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধারকাজ শুরু হয়। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমানবাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।

 

এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাছাড়া মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।